ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পক্ষাঘাতগ্রস্তদের জন্য সিআরপিকে ১৫ বিঘা জমি দিলেন মেয়র লিটন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১২:২০, ৭ ফেব্রুয়ারি ২০২২
পক্ষাঘাতগ্রস্তদের জন্য সিআরপিকে ১৫ বিঘা জমি দিলেন মেয়র লিটন
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র গড়তে জমি দিয়েছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল রোববার দুপুরে রাজশাহী নগর ভবনে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলরের হাতে জমির কাগজ তুলে দেন মেয়র লিটন।

সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে প্রতি বছর পাঁচ হাজার মানুষ ‘স্ট্রোকের’ [মস্তিষ্কে রক্তক্ষরণ] চিকিৎসা ও অন্যান্য শারীরিক প্রতিবন্ধকতার চিকিৎসা পাবেন। এছাড়া ‘স্পাইনাল কর্ড ইনজুরি’, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি, ‘ফিজিওথেরাপিস্ট’, ‘অকুপেশনাল থেরাপিস্ট’, ‘স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট’ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা শিক্ষা নিতে পারবেন।

অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, দীর্ঘ ১৫ বছর আগ থেকে আমি ও আমার স্ত্রী শাহীন আকতার রেনী - আমরা দুইজন পক্ষাঘাতগ্রস্ত, পঙ্গু ও প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করছি। এ সংক্রান্ত কয়েকটি সংগঠনের সঙ্গে জড়িত থেকেও কাজ করেছি। তখন থেকে মনে হতো, তাদের জন্য স্থায়ীভাবে যদি কিছু করতে পারতাম।

আরো পড়ুন: জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের গুলিতে গেল যুবকের প্রাণ

সেই চিন্তা থেকে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলতে ১৫ বিঘা জমিটি সিআরপিকে প্রদান করেছেন বলে জানান তিনি।

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর বলেন, আমি অত্যন্ত আনন্দিত। আমার আনন্দ প্রকাশের ভাষা নেই। শহরের মধ্যে সড়কের পাশে অনেক গুরুত্বপূর্ণ ১৫ বিঘার একটি জমি পক্ষাঘাতগ্রস্ত মানুষের কল্যাণে সিআরপিকে দান করলেন মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার পরিবার।

তিনি বলেন, আমরা রাজশাহীতে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপি-এর আদলে আরেকটি পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলব। সেখানে প্রতি বছর এ অঞ্চলের হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা পাবেন। 

অনুষ্ঠানে সিআরপির নির্বাহী পরিচালক মো. সোহরাবসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!