ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেবিদ্বারে এডিসের লার্ভা ধ্বংসে মাঠে নেমেছে হ্যালো স্বেচ্ছাসেবকলীগ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ৩০ আগস্ট ২০২১
দেবিদ্বারে এডিসের লার্ভা ধ্বংসে মাঠে নেমেছে হ্যালো স্বেচ্ছাসেবকলীগ
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংসে মাঠে নেমেছে হ্যালো স্বেচ্ছাসেবকলীগ। পৌরসভার ৯টি ওয়ার্ডে মাসব্যাপী এ কার্যক্রম চলবে।

সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম উদ্বোধন করেন হ্যালো স্বেচ্ছাসেবকলীগের সমন্বয়ক ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন।

তিনি বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক হয়েছেন আফজালুর রহমান বাবুর নির্দেশনায় দেবিদ্বার পৌরসভার ৯টি ওয়ার্ডে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম চলবে। হ্যালো স্বেচ্ছাসেবকলীগের একটি হট কল নম্বর সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। পৌর এলাকার যেকোনো স্থান থেকে ফোন করলে হ্যালো স্বেচ্ছাসেবকলীগের টিম গিয়ে লার্ভা ধ্বংস করবে। ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের এ অভিযান চলবে।

এ সময় পৌর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মো. বাছির উদ্দিন মোল্লা, সোহরাব হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলামস স্বেচ্ছাসেবক রুবেল, মাসুক মামুন, শাওন, আমির, সোহাগ, সজিব ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

দেবিদ্বারের ইউএনও রাকিব হাসান বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। হ্যালো স্বেচ্ছাসেবকলীগ ডেঙ্গুর প্রজনন লার্ভা ধ্বংসের যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। উপজেলা প্রশাসন তাদের কার্যক্রমে সব ধরনের সহযোগিতা করবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!