ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নান্দাইলে পিকআপ চাপায় প্রাণ গেল বৃদ্ধের 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ১০ জানুয়ারি ২০২২
নান্দাইলে পিকআপ চাপায় প্রাণ গেল বৃদ্ধের 
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রাস্তা পার হয়ে টিকা কেন্দ্রে যাওয়ার পথে পিকআপ চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

সোমবার (১০ জানুয়ারি) দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে। নিহত আসাদুল্লাহ (৬০) নান্দাইল পৌরসদরের দশালিয়া গ্রামের মৃত মকবুল হকের ছেলে। 

আরো পড়ুন >>> প্রিয়তমার মান ভাঙাতে শহরজুড়ে ‘স্যরি’ ব্যানার

স্থানীয়রা  জানান, সোমবার দুপুরের পর আসাদুল্লাহ করোনার টিকা নিতে বাড়ির অদূরে পাশের একটি কেন্দ্রে যাচ্ছিলেন। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের জোড়পুকুরপাড় স্থানে গিয়ে সড়ক পার হওয়ার সময় গরুবোঝাই দ্রুতগামী একটি পিকআপ তাঁকে ধাক্কা দেয়। তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পিকআপটিকে জনতা ধাওয়া করে আটক করলেও চালক পালিয়ে যায়।

আরো পড়ুন >>> যশোরে নবনির্বাচিত ইউপি মেম্বারকে গুলি করে হত্যা

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পিকআপটি থানায় আটক রয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!