প্রিয়তমার মান ভাঙাতে শহরজুড়ে ‘স্যরি’ ব্যানার
শহরজুড়ে ঝুলছে ব্যানার। একেক ব্যানারে একেক রঙে ইংরেজি অক্ষরে লেখা ‘SORRY’। দেখে মনে হয় কোনো প্রেমিক তার প্রিয়তমার অভিমান ভাঙাতে এসব ব্যানার টাঙিয়েছে। রঙ-বেরঙের এসব ব্যানারের কিছু ছবি কিছুদিন ধরে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অথচ কেউ জানে না কে বা কারা টাঙিয়েছে ব্যানারগুলো।
ভাইরাল এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ সদরে। নবদ্বীপ পুলের ইবি সড়কে দেখা যাচ্ছে ‘SORRY’ লেখা রঙ-বেরঙের এসব ব্যানার। প্রত্যক্ষদর্শীদের মতে, বিশেষ কারো অভিমান ভাঙাতেই হয়তো কেউ এমন কৌশল বেছে নিয়েছে।
আরো পড়ুন>> বিস্ময়বালক সাদ: ৭ বছরেই রপ্ত করেছে জটিল সব গণিত, অনর্গল বলে ইংরেজি
এ প্রসঙ্গে সদর উপজেলার একডালা গ্রামের শুভ বলেন, আমি গতকাল ভোরে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ে ‘SORRY’ লেখা ব্যানার। একটু এগিয়ে যেতেই দেখি আরো কয়েকটা রঙ-বেরঙের ব্যানার। প্রিয়তমার মান ভাঙাতেই কেউ এটা করেছে বোঝা যাচ্ছে। তবে কে বা কারা এটা লাগিয়েছে- বলতে পারছি না।
ধানবান্ধী এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনও একই মন্তব্য করেছেন।
আরো পড়ুন>> পছন্দের রোগীর সঙ্গে যৌনতায় লিপ্ত হতেন বাঁধন

এছাড়া ফেসবুকে বিভিন্ন পেইজে ছড়িয়ে পড়েছে এসব ব্যানারের ছবি। সেখানেও মন্তব্য করেছেন অনেক ইউজার। পেইজগুলোও দিয়েছে চমকপ্রদ সব ক্যাপশন।
আরো পড়ুন>> মা হচ্ছেন পরীমনি
চিলেকোঠা নামে একটি পেইজে ব্যানারের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে- সে কোন ভাগ্যবতী নারী? কোন সে প্রেমিক পুরুষ?
আমাদের সিরাজগঞ্জ ফেসবুক পেইজে ক্যাপশন দেওয়া হয়েছে- নিব্বা-নিব্বিদের ভালোবাসায় মান অভিমানের নাটক SORRY.
ফটিক নামে আরেকটি পেইজ ‘SORRY’ লেখা এসব ব্যানারের ছবিগুলো শেয়ার করে লিখেছে- সিরাজগঞ্জের মেয়েটা অনেক ভাগ্যবতী।
আরো পড়ুন>> মিথিলার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে সৌরভ, যৌনপল্লীতে বাড়তি সতর্কতা
আরেকটি পেইজ ব্যানারের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে- জানি না কার ভালোবাসা এমন রাগ করলো?