[ দেশজুড়ে ]
নান্দাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
ময়মনসিংহের নান্দাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সুমন আহম্মেদ নামে এক যুবক নিহত
ময়মনসিংহের নান্দাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সুমন আহম্মেদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
নিহত সুমন আহম্মেদ গফরগাঁওয়ের বাঘরা গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি বেঙ্গল কোম্পানিতে চাকরি করতেন।
শনিবার সকালে সাড়ে ৯টার দিকে ত্রিশাল সড়কের বালিপাড়া রফিক উদ্দিন ভূঁইয়া সেতু কাছেই এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সুমন আহম্মেদ মোটরসাইকেল করে নান্দাইল আসার পথে ত্রিশাল সড়কের বালিপাড়া রফিক উদ্দিন ভূঁইয়া সেতু পার হওয়ার সময় নান্দাইল সীমান্তের চরভেলামারী নামক স্থানে বিপরীতমুখী দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের যাত্রী ছিটকে পড়ে যায়। এতে সুমন ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যাক্তিদের স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ভর্তি করেন।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!