ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেবর-ভাবির বাজিমাত

ইউপি নির্বাচন
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ২৭ ডিসেম্বর ২০২১
দেবর-ভাবির বাজিমাত
ভাবি জাহেদা বেগম ও দেবর মোহাম্মদ সালাউদ্দীন (ছবি: সংগৃহীত)

খাগড়াছড়ির রামগড়ের ১ নম্বর ইউপি নির্বাচনে বাজিমাত করেছেন দেবর ও ভাবি। চতুর্থ ধাপের নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তারা। দেবর সাধারণ সদস্য ও ভাবি সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন।

গতকাল রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দেবর-ভাবি এ সাফল্য লাভ করেন। তাদের এ সাফল্য নিয়ে এলাকায় চলছে আলোচনার ঝড়।

নির্বাচিত দেবর ও ভাবি হলেন- ৭নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দীন ও ৭,৮ ও ৯ নম্বর থেকে সংরক্ষিত মহিলা সদস্য জাহেদা বেগম।

রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নম্বর রামগড় ইউপির ৭ নম্বর ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে মোহাম্মদ সালাউদ্দীন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯০০ ভোট। 

অন্যদিকে ৭, ৮, ৯ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে কলম প্রতীক নিয়ে ভাবি জাহেদা বেগম পেয়েছেন ১৮২৭ ভোট। জাহেদা বেগম ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দীনের বড় ভাইয়ের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা আব্দুল মন্নান কম্পানি ও নুর হোসেন জানান, তাদের এ বিজয়ে আমরা আনন্দিত। তারা প্রত্যাশা করে বলেন, মানুষের এ রায়ের প্রতিদান দেবর-ভাবি দেবেন।

৭ নম্বর থেকে নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দীন জানান, মানুষের ভালোবাসার এই ঋণ শোধ হবার নয়। একই পরিবারের দুজনকে নির্বাচিত করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামনের দিনগুলোতে মানুষের পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!