ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধর্ষণের পর ফাঁসিতে ঝুলিয়ে পালায় যুবক, গোঙানি শুনে বাঁচান মা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৪, ৩ ডিসেম্বর ২০২১
ধর্ষণের পর ফাঁসিতে ঝুলিয়ে পালায় যুবক, গোঙানি শুনে বাঁচান মা
এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর

দিনাজপুর বিরলে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর ফাঁসিতে ঝুলিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটির গোঙানি শুনে ছুটে এসে তাকে বাঁচিয়েছেন মা। এ ঘটনায় রাশেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার ওসি ফখরুল ইসলাম।

তিনি জানান, ঐ উপজেলার ভান্ডারা ইউনিয়নের পাগলাপীর বাজার এলাকায় সাত বছর বয়সী ঐ শিশুকে নিজ বাড়িতেই পরিবারের অগোচরে ধর্ষণ করে রাশেদ। পরে মেয়েটিকে হত্যার উদ্দেশ্যে ফাঁসিতে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। ঐ সময় গোঙানি শুনে মা তাৎক্ষণিক ছুটে গিয়ে মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ওসি আরো জানান, মেয়েটির অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আদনান জানান, ধর্ষণের কারণে শিশুটির যৌনাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সে অচেতন, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!