ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রূপগঞ্জে টিকে গ্রুপের অবৈধ স্থাপনাসহ ৩৪ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ২২ নভেম্বর ২০২১
রূপগঞ্জে টিকে গ্রুপের অবৈধ স্থাপনাসহ ৩৪ স্থাপনা উচ্ছেদ
সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিটিএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার এলাকার টিকে গ্রুপের বাউন্ডারি ওয়ালসহ ৩৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে এ অভিযান করা হয়।

বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিএস জরিপ অনুযায়ী নতুন সীমানা পিলার স্থাপনের কাজ চলছে। বেশ কিছু প্রতিষ্ঠানের অভ্যন্তরে নতুন সীমানা পিলার স্থাপন নিয়ে জটিলতা ছিল সেগুলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে নিরসন করা হচ্ছে। পাশাপাশি নদীর তীরভূমি উদ্ধার করে ওয়াকওয়ে নির্মাণ কাজও যাতে দ্রুত শুরু করা যায়, সে লক্ষ্যে নদীর দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা সব প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। 

এ সময় নদীর কমপক্ষে দেড় একর জমি দখলমুক্ত করা হয়। উচ্ছেদকৃত জমিতে শিগগিরই সীমানা পিলার স্থাপন ও ওয়াকওয়ে নির্মাণকাজ শুরু করবে বিআইডব্লিউটিএ।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক ইসমাইল হোসেন, সীমানা পিলার এবং ওয়াকওয়ে প্রল্পের পরিচালক শাহনেওয়াজ কবির প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!