ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঢাকা-সিলেট মহাসড়কের পাশের ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ১৫ নভেম্বর ২০২১
ঢাকা-সিলেট মহাসড়কের পাশের ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ
ঢাকা-সিলেট মহাসড়কের পাশের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্পাঞ্চল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করেন শায়েস্তাগঞ্জের ইউএনও মো. মিনহাজুল ইসলাম।

এর আগে, সরকারি জায়গা থেকে স্থাপনাগুলো সরানোর নোটিশ দিয়েছিল হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। অভিযানের আগে কিছু স্থাপনা সরিয়ে নেয়া হলেও অধিকাংশ অবৈধ দখলদার গুরুত্ব দেয়নি। ফলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জের ইউএনও মো. মিনহাজুল ইসলাম জানান, শিল্পাঞ্চল হওয়ায় মহাসড়কের পাশের এসব দোকানপাটের কারণে হাজারো শ্রমিক চলাচলে দুর্ভোগ পোহাতেন। এ কারণে জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। প্রায় পাঁচ শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!