ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কের পাশে নারীর লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ৮ অক্টোবর ২০২১
সড়কের পাশে নারীর লাশ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৩৭ বছর।

সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাই প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!