ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রতিপক্ষকে ফাঁসাতে হাত-পা বেঁধে ছেলেকে হত্যা করেন বাবা

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২১
প্রতিপক্ষকে ফাঁসাতে হাত-পা বেঁধে ছেলেকে হত্যা করেন বাবা
মুকসুদপুর থানা, গোপালগঞ্জ

প্রায় ১১ মাস আগে গোপালগঞ্জের মুকসুদপুরে হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছিল পুলিশ। অবশেষে সেই লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশটি ১৭ বছর বয়সী মেহেদী মাতুব্বরের বলে নিশ্চিত হয়েছেন সিআইডি সদস্যরা। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার নিহতের বাবা আরব আলী মাতুব্বরকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে আরব আলী হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানান, প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ছেলেকে ঢাকা থেকে ফোন করে বাড়িতে ডেকে আনেন তিনি। এরপর নিজেই ছেলের হাত-পা রশি দিয়ে বেঁধে পানিতে ডুবিয়ে হত্যা করেন।

২০২০ সালের ১১ অক্টোবর সকাল ৯টার দিকে মুকসুদপুর উপজেলার পদ্মকান্দা গ্রামের জলাবদ্ধ জমি থেকে মেহেদী মাতুব্বরের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করে সিন্ধিয়াঘাট ফাঁড়ির পুলিশ। ওইদিন পুলিশ বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা করে। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটির তদন্ত নেয় সিআইডি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!