[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় যুবককে কুপিয়ে খুন
প্রতীকী ছবি
সাতক্ষীরার দেবহাটায় আশিকুর রহমান জুয়েল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২ জুন) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আশিকুর রহমান জুয়েল দেবহাটা সদর ইউনিয়নের মৃত. আনিছুর রহমানের ছেলে।
নিহতের মা চায়না খাতুন জানান, জুয়েল প্রতিদিনের মতো সন্ধ্যার পর বাড়ির সামনে পুকুর পাড়ে সিঁড়িতে বসেছিল। নির্দিষ্ট সময় পর বাড়িতে না আসায় তার মোবাইলে কল করলে সেটি বন্ধ দেখায়। এ সময় আমার ভাই মনিকে ফোন করলে সে বাড়িতে আসে। এরপর পুকুর পাড়ে গিয়ে রক্ত দেখতে পায়। পরে খুঁজতে খুঁজতে বাড়ির পার্শ্ববর্তী আরেকটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
এ ব্যাপারে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, জুয়েলের মাথাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে। তদন্ত চলছে। নিহতের পরিবার হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!