ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জাম্বুরা খাওয়ানোর কথা বলে ২ শিশুকে ধর্ষণচেষ্টা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ২৪ মার্চ ২০২১
জাম্বুরা খাওয়ানোর কথা বলে ২ শিশুকে ধর্ষণচেষ্টা
গ্রেফতার আকমাল মাদবর

মাদারীপুরের শিবচরে জাম্বুরা খাওয়ানোর কথা বলে দুই শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আকমাল মাদবর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকমাল উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ার চর গ্রামের ধলু মাদবরের ছেলে।

পুলিশ জানায়, জাম্বুরা খাওয়ানোর কথা বলে যাদুয়ার চর গ্রামের ছয় ও সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের চেষ্টা চালান আকমাল। এ ঘটনায় ৮ মার্চ তার বিরুদ্ধে থানায় মামলা করেন এক শিশুর মা। তবে ঘটনার পর থেকেই আকমাল পলাতক ছিলেন।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজ গ্রামে অভিযান চালিয়ে আকমালকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!