[ দেশজুড়ে ]
ছাতকে পুকুরপাড়ে মিলল আগুনে পোড়া অজ্ঞাত লাশ
ফাইল ছবি
সুনামগঞ্জের ছাতকে একটি আগুনে পোড়া অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দক্ষিণ বাগবাড়ী এলাকার একটি পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
ছাতক থানার ওসি নাজিমউদ্দিন নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে দক্ষিণ বাগবাড়ী এলাকার পুকুরপাড়ে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। দুপুরে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশ এখানে এনে আগুনে পোড়ানো হয়েছে।
.png)
ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিচয় পাওয়াও যায়নি। ডিএনএ পরীক্ষার পর সব তথ্য জানা যাবে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!