ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
লাশ এতটাই পুড়ে গেছে যে চেনা যাচ্ছে না
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফসলি জমির পাশের নির্জন স্থান থেকে একটি পুড়িয়ে ফেলা অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লাশটি এতটাই পুড়ে গেছে যে চেনার উপায় নেই নারী নাকি পুরুষ।
বুধবার সকালে ওই উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়ায় এ ঘটনা ঘটে।
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাহিদ জানান, সকাল আটটার দিকে নগরপাড়ার নির্জন স্থানে পোড়া লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে- অন্য কোথায় হত্যার পর লাশ ওই এলাকায় নিয়ে লাকরি ও পেট্রল দিয়ে পোড়ানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, উদ্ধার হওয়া লাশটি পুরুষ নাকি নারীর তা বোঝা যাচ্ছে না। এমনকি এখন পর্যন্ত পরিচয় পাওয়াও যায়নি। ডিএনএ পরীক্ষার পর সব তথ্য জানা যাবে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!