ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইউপি সচিবের বিরুদ্ধে ভুয়া ঠিকাদার বানানোর অভিযোগ 

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ২০ ফেব্রুয়ারি ২০২১
ইউপি সচিবের বিরুদ্ধে ভুয়া ঠিকাদার বানানোর অভিযোগ 
ইউপি সচিব উমর ফারুক

জামালপুরের ইসলামপুর উপজেলায় ভুয়া ঠিকাদার বানিয়ে ৬ লাখ ১৪ হাজার ৭৩০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সচিবের বিরুদ্ধে। 

এ ঘটনায় ওই ইউপির নারী সদস্য স্থানীয় সরকার উপ-পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন ইউপির সচিব। ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়ারপাড়া ইউপিতে।

জানা গেছে, গত ২০১৮-১৯ অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় উপজেলার নোয়ারপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডে দুটি প্রকল্পের মাধ্যমে  ৮ লাখ ৪৮ হাজার ৭৩০ টাকার অনুমোদন দেয়া হয় উপজেলা বিজিসিসি সভায়। যার মধ্যে অসহায় পরিবারের মাঝে নলকূপ স্থাপন বাবদ ৬ লাখ ৫৫ হাজার টাকা ও আহালুর বাড়ি থেকে মিজানুর রহমানের রাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট বাবদ ১ লাখ ৯৩ হাজার ৭৩০ টাকা।

সংরক্ষিত নারী সদস্য নাজমা বেগম জানান, ইউপি সচিব উমর ফারুকের কথায় একটি দোকান থেকে ৪৭ টি টিউবওয়েল ক্রয় করি এবং দুস্থ পরিবারের মাঝে বিতরণ করি। অপরদিকে আহালুর বাড়ি থেকে মিজানুর রহমানের রাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাটসহ দুটি প্রকল্পে মোট ৭ লাখ ৯৩ হাজার ৭৩০ টাকা ব্যয় করে প্রকল্প দুটির কাজটি সম্পন্ন করি। 

কাজ চলমান অবস্থায় আমাকে ৫০ হাজার চেক ও টিউবওয়েল বিতরণের সময় ১ এক লাখ ৮৪ হাজার টাকা দেন। বাকী টাকা পরিশোধ না করে বিভিন্ন কারসাজির মাধ্যমে এলজিএসপি’র অর্থ হাফিজুর রহমানের নামে বাংলাদেশ কৃষি ব্যাংক মাহমুদপুর বাজার শাখায় ১০ লাখ ১৪ হাজার ৪৬২ টাকা উত্তোলন করে ইউপি সচিব উমর ফারুকের কাছে রাখেন। বাকী ৬ লাখ ১৪ হাজার ৭৩০ টাকা সচিবের কাছে চাইলে বিভিন্ন রকমের তালবাহানা করেন। তিনি বলেন, ঠিকাদারের বরাদ্দ টাকা ঠিকাদার উঠিয়ে নিয়ে গেছে।

ইউপি সচিব উমর ফারুকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।

এ ব্যাপারে উপজেলার ইউএনও এস এম মাজহারুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!