ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২১
ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
দুর্ঘটনা কবলিত বাস

ঝিনাইদহের কালীগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।

বুধবার বিকাল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের উপজেলার বারোবাজার নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আড়াআড়ি হয়ে উল্টে পড়ে যায়। এতে সড়কটির সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ঘটনাস্থলের উভয় পাশে শত শত বাস ট্রাক আটকে পড়ে। 

কালীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, ঘটনাস্থলে পৌঁছে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। বাসটি সড়কের ওপর উল্টে যায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় বাস থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!