[ দেশজুড়ে ]
হবিগঞ্জে পিকআপ চাপায় অটোচালক নিহত
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জে কলাবোঝাই পিকআপের চাপায় এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
সোমবার রাতে ওই উপজেলার লামলীপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া একই উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের তপতীভাগ গ্রামের রছিম উদ্দিনের ছেলে।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, অটোরিকশাটি কাজীর বাজার থেকে ইনাতগঞ্জ বাজারে যাচ্ছিল। লামলীপাড় এলাকায় বিপরীতমুখী কলাবোঝাই দ্রুতগামী পিকআপটি ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক জামাল মিয়া অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত মিঠু দেবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!