ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টাকা না পেয়ে সন্তানকে অপহরণ করলেন পাওনাদার

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ৮ ফেব্রুয়ারি ২০২১
টাকা না পেয়ে সন্তানকে অপহরণ করলেন পাওনাদার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে দেনাদারের তিন বছর বয়সী শিশুকে অপহরণের অভিযোগে মো. শরীফ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

সোমবার গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এর আগে, রোববার বিকেলে নগরীর কোতোয়ালি থানার নতুন রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শরীফ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মো. বাবুল মিয়ার ছেলে।

জানা গেছে, এক বছর আগে শরীফের কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছিলেন রিনা আক্তার ও তার স্বামী মো. জাহাঙ্গীর। যথাসময়ে সেই টাকা পরিশোধ করতে না পারায় তাদের তিন বছর বয়সী শিশু জুনায়েদকে অপহরণ করেন শরীফ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, নতুন রেলস্টেশন এলাকায় গতিবিধি সন্দেহজনক মনে হলে শিশু নিয়ে আসা শরীফকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ঋণ আদায়ে ব্যর্থ হয়ে দেনাদারের সন্তানকে অপহরণের কথা জানান শরীফ। পরে শিশুসহ তাকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় শিশুটির মা রিনা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!