ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে অপহরণের ৫ দিন পর রোহিঙ্গা যুবক উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   
প্রকাশিত: ১৭:৪৭, ৩১ জানুয়ারি ২০২১
টেকনাফে অপহরণের ৫ দিন পর রোহিঙ্গা যুবক উদ্ধার
উদ্ধার হওয়া রোহিঙ্গা যুবক সাদ্দাম হোসেন

কক্সবাজারের টেকনাফের লেদা ক্যাম্প এলাকা থেকে অপহরণের পাঁচ দিন পর এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে হ্নীলা নাফ ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার রোহিঙ্গা যুবক হলেন হ্নীলা ইউনিয়নের লেদা এলএমএস ক্যাম্পের এ-ব্লকের ৯১ নম্বর রোমের বাসিন্দা নুরুল হাকিমের ছেলে সাদ্দাম হোসেন।

রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদ্দাম হোসেনকে হ্নীলা নাফ ফিলিং স্টেশনের কাছে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়৷ পুলিশ অপহৃত সাদ্দাম হোসেনকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন,উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২৬ জানুয়ারি রাত ৮টার দিকে ডি-ব্লক সংলগ্ন তুলা বাগান এলাকা থেকে ৪-৫ জন সন্ত্রাসী রোহিঙ্গা যুবক সাদ্দামকে অপহরণ করে নিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!