ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ওয়াজ থেকে ফেরার পথে কিশোরকে হত্যা, আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ১৩ জানুয়ারি ২০২১
হবিগঞ্জে ওয়াজ থেকে ফেরার পথে কিশোরকে হত্যা, আটক ২
নিহত আলমগীর মিয়া-ফাইল ছবি

হবিগঞ্জের বাহুবলে ওয়াজ থেকে বাড়ি ফেরার পথে আলমগীর মিয়া নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। 

নিহত আলমগীর মিয়া উপজেলার পুটিজুরি ইউনিয়নের আহমদপুর গ্রামের আফতাই মিয়ার ছেলে। মঙ্গলবার রাতে বাংলাবাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির জানান, নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের একটি ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে বাংলাবাজার নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আসা দুর্বৃত্তরা আলমগীরকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Advertisement

ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

নিহতের বন্ধু মুন্না জানান, গত ৬ জানুয়ারি একই উপজেলার মুগকান্দি গ্রামের মজনু শাহর উরসে সম্ভপুর গ্রামের আকাশ নামে এক ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয় আলমগীরের। মঙ্গলবারও তাদের মধ্যে বড়চর গ্রামের একটি ওয়াজ মাহফিলে ধাক্কাধাক্কি হয়। এরই জেরে আকাশ ও তার লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলেও ধারণা করা হচ্ছে।


 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!