[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ৮ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার
বাস ধর্মঘট প্রত্যাহার
হবিগঞ্জের মহাসড়কে সিএনজি, নসিমন, অটোরিকশাসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে সারাদেশের সঙ্গে ৮ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর ২টায় ডিসি কামরুল হাসানের সঙ্গে বাস মালিক-শ্রমিকদের বৈঠক শেষে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর আড়াইটা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়। বৈঠকে হবিগঞ্জ সদর থানা পুলিশসহ বাস মালিক শ্রমিক নেতারা অংশ নেন।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় বলেন, প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পুনরায় বাস চলাচল শুরু করেছি। ডিসি মোহাম্মদ কামরুল হাসান আমাদের আশ্বস্ত করেছেন মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করবেন। আগামী ১০ দিন পর প্রশাসনের দৃশ্যমান অগ্রগতি সম্পর্কে আমাদের অবগত করবেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!