ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভিক্ষা করে জমানো টাকার পুরোটাই মসজিদে দান করলেন ‘শেফা পাগলি’

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ১৭ নভেম্বর ২০২০
ভিক্ষা করে জমানো টাকার পুরোটাই মসজিদে দান করলেন ‘শেফা পাগলি’
শেফালি খাতুন

নাম শেফালি খাতুন হলেও লোকজন ডাকেন শেফা পাগলি বলে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে লাঠিতে ভর করেই করতে হয় চলাচল। মা-বাবা হারা শেফালিকে বিয়ের এক বছর না যেতেই তাড়িয়ে দেন স্বামী।

দুঃখ-কষ্টে বড় হওয়া সেই শেফালি ভিক্ষা করে জমানো ৪০ হাজার টাকা দান করেছেন মসজিদে। ভবিষ্যতে টাকা জমিয়ে মাদরাসা ও এতিমখানায় দান করারও ইচ্ছা রয়েছে উদার মনের এ মানুষটির।

আরো পড়ুন: ২৪৩ মাইল পাড়ি দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি

শেফালি খাতুনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে। বাঘা বাজারে বুলবুলের চায়ের দোকানের সামনে ভিক্ষা করেন তিনি। ভিক্ষার টাকা জমিয়ে গ্রামে কবরস্থান সংস্কার, মসজিদে মাইক ও ফ্যান কেনার জন্যও টাকা দিয়েছেন তিনি।

পৈত্রিক সূত্রে পাওয়া এক কাঠা জমিতে কোনোরকম ঘর তুলে দিন কাটাচ্ছেন শেফালি। সরকারিভাবে শুধু প্রতিবন্ধী ভাতা পান।

আরো পড়ুন: সন্তানকে স্তন্যপান করার সময় ‘র‍্যাম্প ওয়াক’, মাতৃত্বকে নবরূপে প্রকাশ শুভশ্রীর

শেফালি বলেন, এত টাকা কী হবে, আল্লাহর ঘরে দান করলে মানুষের উপকার হবে। পরকালে শান্তি পাওয়া যাবে।

বাঘা পৌরসভার দক্ষিণ গাঁওপাড়া কবরস্থান জামে মসজিদ কমিটির সভাপতি শামসুজ্জোহা বলেন, দফায় দফায় ৪০ হাজার টাকা দিয়েছেন শেফালি। সেই টাকা দিয়ে মসজিদের মাইক, ফ্যান ও টাইলস কেনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!