[ দেশজুড়ে ]
সন্দেহভাজন ডাকাতকে পিটিয়ে মারলেন এলাকাবাসী
গণপিটুনিতে নিহত ডাকাত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহভাজন এক ডাকাতকে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী। শুক্রবার ভোর পাঁচটার দিকে আড়াইহাজার থানার পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছে। উপজেলার ইলুমদী আমবাগ নামক এলকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্থানীয় এক যুবলীগ নেতার ভাইয়ের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যাচ্ছিল ডাকাতরা। তবে এ সময় মোটরসাইকেলটি স্টার্ট হচ্ছিল না। পরে ডাকাত বলে চিৎকার দিলে এলাকাবাসী বের হয়ে ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণপিটনি দেয়। তার সঙ্গে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ইলুমদী আমবাগ নামক এলাকায় সন্দেহভাজন ডাকাত দলের এক সদস্য গণপিটুনিতে মারা গেছে। আমার ধারণা, ডাকাত দলের অন্য কোনো মিশন ছিল। হয়তো বিদেশফেরত কোনো প্রবাসীর গাড়ির গতিরোধ করে ডাকাতির চিন্তা-ভাবনা ছিল। সেটি ব্যর্থ হওয়ায় মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
ওসি আরো বলেন, মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!