[ দেশজুড়ে ]
আখাউড়া স্থলবন্দরে ৭ দিন আমদানি-রফতানি বন্ধ
আখাউড়া স্থলবন্দর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৭ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৫ দিন দুর্গাপূজা উপলক্ষে বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর কার্যক্রম চালু থাকবে। আবার ৩০ অক্টোবর সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজা উপলক্ষে ৩১ অক্টোবর আমদানি রফতানি বন্ধ থাকবে। ১ নভেম্বর সকাল থেকে আবার সব স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানায়, দুর্গাপূজা-লক্ষ্মীপূজা উপলক্ষে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!