ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাসের ধাক্কায় সড়কে লাশ হলেন মা-মেয়ে

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ২১ সেপ্টেম্বর ২০২০
বাসের ধাক্কায় সড়কে লাশ হলেন মা-মেয়ে
বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ের ময়নামতি তুতবাগান এলাকায় বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। পুলিশ বাসটি হেফাজতে নিলেও চালক পালিয়ে যান। 

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জেলার দেবিদ্বার থেকে মোটরসাইকেল যোগে এরশাদ মিয়া তার স্ত্রী কুলসুম ও মেয়ে শাহিনুর বেগমকে সঙ্গে করে কুমিল্লায় যাচ্ছিলেন। 

আরো পড়ুন: গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুইজনের মরদেহ উদ্ধার

দুপুরে বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির তুতবাগান এলাকায় পৌঁছালে পেছন থেকে কুমিল্লাগামী নিউ জনতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। আহত হন এরশাদ মিয়া। নিহতদের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাঁইচাপাড়া এলাকায়। দুর্ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে যান। 

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. সাফায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!