ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুইজনের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৩, ২১ সেপ্টেম্বর ২০২০
গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুইজনের মরদেহ উদ্ধার
মরদেহ (ফাইল ছবি)

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকা থেকে এক নারী পোশাক শ্রমিকসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

মৃতরা হলেন, নারী পোশাক শ্রমিক স্বরনী আক্তার সিরাজগঞ্জের কাজীপুর থানার রশিদপুর গ্রামের নায়েব আলীর মেয়ে। তিনি কোনাবাড়ী বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থেকে স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় চাকরি করতেন। অপরজন কোনাবাড়ী আমবাগ পশ্চিমপাড়া এলাকার ঝুট ব্যবসায়ী এরশাদ। তিনি টাঙ্গাইলের নাগরপুর থানার চরবাররা গ্রামের সোমবাদ আলীর ছেলে। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আরো পড়ুন: তিস্তা পাড়ের দুঃখ ঘুচবে সাড়ে ৮ হাজার কোটি টাকায়

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি এমদাদ হোসেন জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) থোয়াই অংপুরু মারমা জানান, দুটি লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!