[ দেশজুড়ে ]
রংপুরে নিজ বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে কাজ করছে পুলিশ
রংপুর নগরীর মধ্য গণেশপুর এলাকায় একটি বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গণেশপুর এলাকার মোকছেদুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার মীম ও মমিনুল ইসলামের মেয়ে জান্নাতুল মাওয়া। তারা সস্পর্কে চাচাতো বোন। সুমাইয়ার মরদেহ ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ও জান্নাতুলের মরদেহ পাশের ঘরের মেঝেতে পাওয়া গেছে।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ বলেন, মরদেহ দুটি সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা- এই মুহূর্তে বলা যাচ্ছে না। ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে অনুসন্ধান চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!