[ দেশজুড়ে ]
আম গাছে ঝুলছিল নিখোঁজ যুবকের মরদেহ
ফাইল ছবি
নাটোরের লালপুরে আম গাছ থেকে সাহাবুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাহাবুল কাজিপাড়া গ্রামের তাহের প্রামাণিকের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজিপাড়া গ্রামের একটি আম গাছ থেকে সাহাবুলের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত ৪ দিন ধরে নিখোঁজ ছিলো সাহাবুল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। দুুপুুরে একজন কৃষক ছাগলের জন্য ঘাস কাটতে মাঠে যাওয়ার সময় আম গাছে সাহাবুলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুুরে পুলিশ আম গাছ থেকে সাহাবুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, নিহত সাহাবুল মানসিক রোগী ছিলো। আজ তার বাড়ির পাশের একটি আম গাছ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!