ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রাইভেটকারে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:২২, ১৩ আগস্ট ২০২০
প্রাইভেটকারে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
প্রতীকী ছবি

কুড়িগ্রামের আরডিআরএস বাজারে বাসের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, নরসিংদীর সমাজসেবা কর্মকর্তা আকবর হোসেন তার পরিবার দিয়ে নিজ জেলা কুড়িগ্রামে আসছিলেন। সকালে আরডিআরএস বাজারের কাছে পৌঁছালে একটি বাস তাদের প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আকবর হোসেন, তার স্ত্রী ও সন্তানসহ চারজন নিহত হন। 

নিহত অপরজন প্রাইভেটকারের সহকারী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকবর হোসেনের আরেক সন্তান ও প্রাইভেটকার চালক।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!