ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাসের ধাক্কায় প্রাণ গেল তিন অটোযাত্রীর

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ২৯ আগস্ট ২০২০
বাসের ধাক্কায় প্রাণ গেল তিন অটোযাত্রীর
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের গোলাপগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার সকালে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউপির চৌঘরী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউপির আজমল আলীর ছেলে লাল মিয়া ও গোলাপগঞ্জ সদর ইউপির ফাজিলপুর গ্রামের বাহার উদ্দিন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, সকালে বিয়ানীবাজার হয়ে মৌলভীবাজারের বড়লেখায় যাচ্ছিল একটি বাস। চৌঘরী বাজারে পৌঁছালে বাসটি সিলেটগামী সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ছয় যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনজন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় বাকিদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!