ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইউটিউব দেখে বোমা তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩০, ৯ সেপ্টেম্বর ২০২০
ইউটিউব দেখে বোমা তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরণ
ইউটিউব (প্রতীকী ছবি)

নারায়ণগঞ্জের বন্দরে ইউটিউব দেখে বোমা তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরণে একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর দিবাগত রোববার রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকার জনতা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. নাঈম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নড়াইল সদর উপজেলার বাধাল গ্রামের সাফায়েত শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাঈম দেওয়ানবাগ এলাকায় মোস্তফা মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন। রোববার রাত সাড়ে ৭টার দিকে জনতা সুপার মার্কেটের ভেতর স্বপ্না মাল্টিপারপাসের পাশে বসে ইউটিউব দেখে বোমা তৈরি করছিলেন নাঈম। হঠাৎ বিকট শব্দে সেটির বিস্ফোরণ ঘটে।

আরো পড়ুন: মসজিদে বিস্ফোরণের ঘটনায় সরকারের সহায়তা চান স্বজনহারারা

এতে ঢাকা স্টার সার্ভিসিং সেন্টার অ্যান্ড ইলেকট্রনিকসের সাঁটার ও গ্লাস ছিদ্র হয়ে ক্ষতিগ্রস্ত হয়। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাঈমকে গ্রেফতার করে। এ ঘটনায় দোকান মালিক আহসান উল্লাহ বাদী হয়ে নাঈমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার ওসি ফখরুদ্দিন ভুঁইয়া বলেন, গ্রেফতার নাঈমকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!