ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ সোশ্যাল মিডিয়ায় ]

মেয়ের কাছে বোমা বিস্ফোরণ স্বাভাবিক করতে বাবার কৌশল

সোশ্যাল মিডিয়া ডেস্ক 
প্রকাশিত: ১৯:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০২০
মেয়ের কাছে বোমা বিস্ফোরণ স্বাভাবিক করতে বাবার কৌশল
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ২০১১ সাল থেকে চলা গৃহযুদ্ধ এখনো বিদ্যমান রয়েছে। সেখানে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহী দল ও সরকারি বাহিনীর মধ্যে প্রতিনিয়ত যুদ্ধের ঘটনা ঘটছে। এতে প্রাণ হারাচ্ছে দেশটির নিরীহ মানুষ।

এর মধ্যে সিরিয়ার শিশু আইলান কুর্দির মরদেহ তুরস্কের সাগরের পাড়ে ভেসে উঠলে বিশ্ব বিবেক নাড়া দেয়। তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি আজও।

এবার আরেকটি হৃদয়বিদারক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সিরিয়ায় পড়া বোমা বিস্ফোরণের শব্দকে মেয়ের কাছে স্বাভাবিক করতে কৌশল অবলম্বন করেছেন এক বাবা। বিস্ফোরণকে খেলার বস্তু হিসেবে প্রতিষ্ঠা করতে হাসিটা্ট্টা করছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, মেয়ে শিশুকে ওই বাবা বলেন, এখন বোমা পড়বে। মেয়েটি তখন বলে, ‘বোম’? তখন বাবা বলেন, বোমাটি পড়লে আমরা হাসব। ঠিক তখনই একটি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত না হয়ে বাবার সঙ্গে হাস্যোজ্জ্বল দেখা যায় মেয়েকে।

ওই ভিডিওতে ক্যাথরিন নামের এক নারী মন্তব্য করেছেন। তিনি লিখেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। কিভাবে বিশ্ববাসী এমন ঘটনা মেনে নিচ্ছে। মানবতাবিরোধী অপরাধে আসাদ ও পুতিনের বিচার হওয়া উচিত।

লুইস ব্রিজার নামে আরেক নারী মন্তব্য করেন, বিষয়টি দুঃখজনক। শিশুটির বাবা অসাধারণ। কিন্তু এভাবে একটি শিশু বেড়ে উঠতে পারে না।

>>ভিডিও দেখতে ক্লিক করুন<<

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!