ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা বিস্ফোরণের ফুটেজ প্রকাশ করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৬, ২৮ আগস্ট ২০২০
বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা বিস্ফোরণের ফুটেজ প্রকাশ করলো রাশিয়া
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বোমার বিস্ফোরণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়া। ১৯৬১ সালের ৩০ অক্টোবর থার্মোনিউক্লিয়ার বোমাটি আর্কটিক সাগরের উপর ফেলেছিল দেশটি যা হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ফেলা পারমাণবিক বোমার চেয়েও ৩ হাজার ৩৩৩ গুণ বেশি শক্তিশালী।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাতোম পারমাণবিক শিল্পের ৭৫ তম বার্ষিকী উপলক্ষে এই বোমা বিস্ফোরণের সেই ফুটেজ প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে অনেক দূর থেকেও ব্যাপক শক্তিশালী সেই বিস্ফোরণ দেখা যায়।

রাশিয়ার তৈরি থার্মোনিউক্লিয়ার বোমাটির নাম ‘জার বোম্বা’। এর দৈর্ঘ্য আট মিটার এবং ওজন প্রায় ২৭ টন। এই বোমাতে ৫০ মেগাটন, ৫ কোটি টন টিএনটি শক্তি ছিল এবং এটি বহনের জন্য একটি বিশেষ বিমানও তৈরি করা হয়েছিলো।

তুপোলিভ টিউ -৯৯ বোমারু বিমানের ক্রু ও চিত্রগ্রহণকারী একটি দ্বিতীয় বিমানের আরোহীদের বেঁচে থাকার সুযোগ দেয়ার জন্য বিশালাকার বোমাটির সঙ্গে একটি বড় প্যারাশুট যুক্ত করে দেয়া হয়েছিল। যাতে এটি ধীরে পতিত হয় এবং এই সময়ে উভয় বিমান নিরাপদ দূরত্বে চলে যেতে সক্ষম হয়।

থার্মোনিউক্লিয়ার বোমাটি যখন আর্কটিক সাগরের নভায়া জেমলিয়া দ্বীপপুঞ্জের সুখয় নসের পরীক্ষার সাইটে প্রায় ৪ কিলোমিটার বিস্ফোরণ ঘটে এবং এ্টির শক ওয়েভ ৫৫ কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত ছড়িয়ে পড়ে। বোমাটির শক্তি এতটাই বেশি ছিল যে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত নরওয়ে ও ফিনল্যান্ডের বাড়িঘরও এর কম্পনে ক্ষতিগ্রস্থ হয়েছিল।

ভিডিওটি দেখুন:

সূত্র: ডেইলি মেইল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!