ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মসজিদে বিস্ফোরণের ঘটনায় মামলা করল পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ৬ সেপ্টেম্বর ২০২০
মসজিদে বিস্ফোরণের ঘটনায় মামলা করল পুলিশ
বায়তুস সালাত জামে মসজিদ

নারায়ণগঞ্জে শুক্রবার রাতে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৩ জন। এ ঘটনায় মামলা করেছে পুলিশ। অবহেলার জন্য দায়ী অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় মামলা করেছেন এসআই হুমায়ুন কবির। মামলায় বিদ্যুৎ, গ্যাস কর্মকর্তাসহ মসজিদ কমিটির বিরুদ্ধে অবহেলা-গাফিলতির অভিযোগ আনা হয়েছে।

নারায়ণগঞ্জের এসপি জায়েদুল আলম জানান, পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোণের ঘটনায় শনিবার বিকেলে একটি মামলা হয়েছে। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার রাত পৌনে ৯টায় পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় দগ্ধ হন অন্তত ৪০ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে জানানো হয়েছে- তাদের শরীরের ৬০-৯০ শতাংশ পুড়ে গেছে। আহতদের মধ্যে রোববার সকাল পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

ডেইলি-বাংলাদেশ/এআর/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!