ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মসজিদে বিস্ফোরণ: তদন্তে তিন কমিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৫, ৫ সেপ্টেম্বর ২০২০
মসজিদে বিস্ফোরণ: তদন্তে তিন কমিটি
মসজিদে বিস্ফোরণ (ছবি: সংগৃহীত)

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আলাদাভাবে এসব কমিটি গঠন করে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতের ওই ঘটনার পরদিন শনিবার সকালে এসব কমিটি গঠন করা হয়।

আরো পড়ুন: সম্পত্তি লিখে নিলো সন্তানরা, ১৫ বছর বাড়িছাড়া কোটিপতি বাবা

নারায়ণগঞ্জের ডিসি জসিমউদ্দিম জানান, এডিসি খাদিজা তাহেরী ববিকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে দেয়া হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে বলে কোম্পানির নারায়ণগঞ্জ অফিসের ডিজিএম মফিজুল ইসলাম জানিয়েছেন। কমিটির প্রধান করা হয়েছে তিতাস গ্যাসের ঢাকা অফিসের মহাব্যবস্থাপক আবদুল ওহাবকে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে আহ্বায়ক করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরো পড়ুন: হাঁসের ঝাঁকে মাসুদের মুখে হাসি

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্মন, উপ-পরিচালক(অপারেশন) নুর হাসান ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন।

এর আগে শুক্রবার রাতে এশার নামাজের সময় ওই মসজিদে একসঙ্গে ছয়টি এসি বিস্ফোরিত হয়ে অর্ধশতাধিক ব্যক্তি অগ্নিদগ্ধ হন। এরমধ্যে বিস্ফোরণের ঘটনায় মসজিদের মুয়াজ্জিন, স্কুলছাত্রসহ ১২ জনের মৃত্যু হয়েছে। মৃত ১২ জন হলেন, মুয়াজ্জিন দেলোয়ার হোসেন, রিফাত, মোস্তফা কামাল, জুনায়েদ, সাব্বির, কুদ্দুস ব্যাপারী, হুমায়ুন কবির, ইব্রাহিম, জুনায়েদ, জামাল, জুবায়ের ও রাসেল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!