[ দেশজুড়ে ]
বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য শুরু
পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি শেষে আবারো বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।
সোমবার সকাল ১০ টা থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, বন্দরে আটকে পড়া পণ্য ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, সরকারি ছুটি শেষে আমদানি রফতানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। পণ্য ছাড়ে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দরের আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, বেনাপোল বন্দরে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনে বন্দর থেকে কোনো পণ্য খালাস হচ্ছে না। এতে ব্যবসায়ীরা সুবিধাবঞ্চিত হচ্ছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!