ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ৩১ আগস্ট ২০২০
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
হিলি দিয়ে আমদানি-রফতানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে।

আশুরা উপলক্ষে রোববার বন্ধ থাকায় সোমবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, সোমবার বেলা পৌনে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। একইসঙ্গে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস, ভর্তি ও ডেলিভারি কার্যক্রম শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!