ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আয়তনে দ্বিগুণ হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৫৩, ১০ আগস্ট ২০২০
আয়তনে দ্বিগুণ হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন
ফাইল ছবি

পরিধি বাড়ছে সিলেট সিটি কর্পোরেশনের। নতুন করে অন্তর্ভুক্ত হচ্ছে সিলেট ও দক্ষিণ সুরমা উপজেলার ৭টি ইউপির প্রায় ২৫টি এলাকা। ফলে বর্তমান আয়তনের তুলনায় দ্বিগুণ হচ্ছে সিসিক। 

নতুন এলাকাগুলো আওতাভুক্ত করে রোববার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলাম।  

গণবিজ্ঞপ্তিতে প্রকাশিত এলাকাগুলো সিসিকে যুক্ত হলে সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বেড়ে দাঁড়াবে প্রায় ৫৮ বর্গকিলোমিটার। এর আগে ২০০২ সালে প্রাথমিকভাবে ২৬.৫ বর্গকিলোমিটার জায়গা নিয়ে সিলেট পৌরসভা থেকে সিলেট সিটি কর্পোরেশনে উন্নীত হয়। 

Advertisement

গণবিজ্ঞপ্তিতে যেসব এলাকা (মৌজা) সিলেট সিটি কর্পোরেশেনে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেগুলো হল, সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউপির কুমারগাঁও ৮০, মইয়ারচর ৮১ (দাগ নম্বর ৭৭, ৮২, ৮৩, ৮৯, ৯০, ৯১ ব্যতীত), খুরুমখলা শাহপুর ৮২, আখালিয়া ৮৮, খাদিমনগর ইউপির কুমারগাঁও ৮০, খাদিমপাড়া ইউপির সাদিপুর ১ম খন্ড ৩, টিলাগড় ৯৫, দেবপুর ৯৬, কসবা কুইটুক ১০০, সুলতানপুর চক ১০১, পেশনেওয়াজ ১০২, টুলটিকর ইউপির সাদিপুর ১ম খন্ড ৯৩, টিলাগড় ৯৫, দেবপুর ৯৬।

এছাড়া দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউপির হবিনন্দি ১০৭, মনিপুর ১০৮, আলমপুর ১০৯, গোটাটিকর ১১০, বরইকান্দি ইউপির পিরিজপুর ১১৪, ধরাধরপুর ১১৫, বরইকান্দি ১১৬, গোধরাইল ১২৬ এবং তেতলী ইউপির ধরাধরপুর ১১৫, বরইকান্দি (অবশিষ্টাংশ) ১১৬, বলদী ১২৫ (আংশিক) (দাগ নম্বর ২১৯৯-২৩৪৯, ৩৫০৯-৩৫১১, ৩৫১৩, ৩৫৩৫)। 

তবে পূর্বে এসব মৌজার যেসব অংশ সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি অংশ এখন অন্তর্ভুক্ত করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে ডিসি এম কাজী এমদাদুল ইসলাম জানান, প্রস্তাবিত এলাকার অধিবাসীদের সিলেট সিটি কর্পোরেশন সম্প্রসারণের প্রাথমিক সিদ্ধান্তের বিষয়ে কোনো ধরণের পরামর্শ বা আপত্তি থাকলে আগামি ৮ সেপ্টেম্বরের মধ্যে ডিসি বরাবরে লিখিতভাবে জানাতে পারবেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!