ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রিকশা নিয়ে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০২, ৫ আগস্ট ২০২০
রিকশা নিয়ে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
ডেইলি বাংলাদেশ: প্রতীকী ছবি

নওগাঁ সদর উপজেলায় ছুরিকাঘাতে উজ্জ্বল নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার মাদার মোল্লা হাটের পাশে এ ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল নওগাঁ সদর উপজেলার খিদিরপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মাদার মোল্লা হাট থেকে ফেরার পথে রিকশা ভাড়া নেয়াকে কেন্দ্র করে খিদিরপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে রিংকুর সঙ্গে উজ্জ্বলের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে রিংকু তার হাতে থাকা ছুরি দিয়ে উজ্জ্বলকে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় উজ্জলকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে রিংকু পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!