[ দেশজুড়ে ]
নালিতাবাড়ীতে অটোরিকশার চাপায় শিশু নিহত
ফাইল ফটো
শেরপুরের নালিতাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছে মিনহাজ নামে এক ছয় বছরের শিশু।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নয়াবিল বাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রামচন্দ্রকুড়া ইউপির ফুলপুর গ্রামের ইদ্রিস আলীর শিশু ছেলে মিনহাজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নয়াবিল বাজারে নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়ক পার হচ্ছিল। এ সময় চারআলী বাজার থেকে নালিতাবাড়ীগামী একটি অটোরিকশা মিনহাজকে চাপা দেয়। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে চালক পালিয়ে যেতে সক্ষম হলেও অটোরিকশাটি আটক করেছে স্থানীয় জনতা।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নালিতাবাড়ীর ওসি বছির আহমেদ বাদল।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!