ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিখোঁজের দুইদিন পর মিলল হোটেল ব্যবসায়ীর লাশ 

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ২৩ জুলাই ২০২০
নিখোঁজের দুইদিন পর মিলল হোটেল ব্যবসায়ীর লাশ 
ছবি: সংগৃহীত

জয়পুরহাট শহরের মাছুয়া বাজারে শহিদুলের হোটেল ব্যবসা রয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় হোটেল বন্ধ করলেও বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। দুইদিন পর মিলল তার লাশ।

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মৃত শহিদুল গুলশান মোড় মহল্লার কাবাজ উদ্দিন মণ্ডলের ছেলে।

সদর থানার ওসি শাহরিয়ার খান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটা কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে ওই ব্যবসায়ীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!