[ দেশজুড়ে ]
তুরাগ নদে গোসলে নেমে দুই বন্ধু নিখোঁজ
তুরাগ নদে গোসলে নেমে দুই বন্ধু নিখোঁজ
গাজীপুর মহানগরীর কড্ডায় তুরাগ নদে গোসল করতে নেমে দুই বন্ধু নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে টান কড্ডা সেতুর পাশে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার খামারগেদরা গ্রামের আবু সাঈদের ছেলে সাকিব হোসেন ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের রবীন্দ্রনাথের ছেলে দুর্জয় সরকার। দুইজনই স্থানীয় নাওজোড় পাথরপাড়ার প্রগতি মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
টঙ্গী ফায়ার স্টেশনের লিডার আশরাফুল ইসলাম জানান, ছয় বন্ধু তুরাগ নদে গোসল করতে নামে। এক পর্যায়ে স্রোতে ভেসে যেতে থাকলে তারা সাঁতরে কিনারায় পৌঁছানোর চেষ্টা করে। চারজন তীরে উঠতে পারলেও ওই দুই ছাত্র তলিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
.png)
তিনি আরো জানান, অতিরিক্ত স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। সোমবার সকালে আবার উদ্ধার কাজ শুরু হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!