ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য, ৪ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনধি
প্রকাশিত: ১৫:৩৭, ১৪ জুলাই ২০২০
মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য, ৪ লাখ টাকা জরিমানা
ফাইল ছবি

নারায়ণগঞ্জে ভেজাল কেমিকেল দিয়ে তৈরি মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রির অভিযোগে সুগন্ধা বেকারিকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার সকালে নগরীর গলাচিপা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানে সুগন্ধা বেকারি কারখানার গুদামে অস্বাস্থ্যকর পরিবেশে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সেমাই ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বাজারজাত করার উদ্দেশ্যে মজুদ অবস্থায় পাওয়া যায়। এ সময় খাদ্যসামগ্রী উৎপাদনের কাজে ব্যবহৃত ভেজাল কেমিকেলসহ এসব মেয়াদোত্তীর্ণ খাবার উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। 

একই সঙ্গে নানা অনিয়ম ও অপরাধের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে চার লাখ টাকা জরিমানা করে।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সেলিম উজ্জামান জানান, ভেজাল কেমিকেল দিয়ে উৎপাদিত এসব খাবার জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। পাশাপাশি মোড়কের গায়ে লেখা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামেও বিক্রি করা হতো। এসব কারণে কারখানাটিকে জরিমানা করে সতর্ক করে দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!