[ দেশজুড়ে ]
ফরিদপুরে ডোবায় ডুবলো দুই শিশু
ফাইল ছবি
ফরিদপুরে সদর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কানাইপুর ইউপির বসুনরসিংহ দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, রাফি শেখ ও তারিফ মোল্লা। তারা দুইজনই স্থানীয় একটি ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির ছাত্র ছিল। রাফি বসুনরসিংহ দিয়া গ্রামের বাসিন্দা শহীদ শেখের ছেলে ও তারিফ পাশের মৃগী গ্রামের বাসিন্দা ট্রাকচালক জহির মোল্লার ছেলে। সে বসুনরসিংহ দিয়া গ্রামে নানা সিদ্দিক শেখের বাড়িতে থেকে লেখাপড়া করতো।
প্রতিবেশী শিক্ষক জাহিদুর রহমান জানান, রাফি ও তারিফ সোমবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে একটি ডোবায় পড়ে যায়। ডোবায় বৃষ্টির পানি জমে ছিল। তাদের স্বজনরা না পেয়ে ডোবার পাশে জুতা দেখে ডোবায় নেমে তাদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়। এ সময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর উপজেলার কানাইপুর ইউপির ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!