[ দেশজুড়ে ]
জ্বর-সর্দি নিয়ে মারা গেলেন কুমিল্লার সমবায় কর্মকর্তা
মোহাম্মদ আজিজুল হক
জ্বর-সর্দি নিয়ে মারা গেলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সমবায় কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক। বুধবার সকাল সাড়ে দশটায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন সদর ইউএনও জাকিয়া আফরিন।
জানা যায়, আদর্শ সদর উপজেলার সমবায় অফিসার মুহাম্মাদ আজিজুল হকের তিন দিন আগে জ্বর আসায় ঢাকায় আসেন। করোনার উপসর্গ দেখা যাওয়ায় এবং অবস্থা আশংকাজনক হওয়ায় সকালে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ইউএনও জানান, সমবায় অফিসারের নমুনা সংগ্রহ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!