[ দেশজুড়ে ]
টেকনাফে পোড়ানো হলো ৯ লাখ টাকার কারেন্ট জাল
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে বিভিন্ন মৎস্য ঘাটে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ টাকার ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই অভিযান চলে।
টেকনাফ কোষ্টগার্ডের সহযোগিতায় মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার দশটি মৎস্য ঘাটে অভিযান চালিয়ে কারেন্ট জালগুলো জব্দ করা হয়। এতে নেতৃত্বে দেন টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!