ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজৈর পৌরসভা ও চারটি ইউপিতে লকডাউন শুরু

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১১, ১৯ জুন ২০২০
রাজৈর পৌরসভা ও চারটি ইউপিতে লকডাউন শুরু
ফাইল ছবি

মাদারীপুরের রাজৈর পৌরসভার ৬টি ওয়ার্ড এবং ৪টি ইউপি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ওসব এলাকায় শুরু হয়েছে লকডাউন।

রেড জোনের আওতায় পড়ায় এসব এলাকায় বিধি-নিষেধ আরোপ করে বুধবার দুপুরে ডিসি মো. ওয়াহিদুল ইসলাম একটি গণবিজ্ঞপ্তি জারি করেন। আগামী ৩০ জুন পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে। 

রাজৈর উপজেলার মধ্যে রাজৈর পৌরসভার ১, ২, ৩, ৫, ৬ ও ৮ নম্বর ওয়ার্ড এবং ৪টি ইউপি বদরপাশা, আমগ্রাম, হোসেনপুর ও কবিরাজপুর লকডাউনের আওতায় রয়েছে। রেড জোনে নিত্যপ্রয়োজনীয় দোকান ও ব্যাংক ৮টা থেকে ১২ টা পর্যন্ত খোলা ছাড়া সব দোকান পাট বন্ধ রয়েছে।  

রেড ও ইয়োলো জোনভুক্ত এলাকায় সকাল থেকেই যানবাহন কম দেখা গেছে। এক জোনের বসবাসকারীরা অন্য জোনে প্রবেশে বিধি নিষেধ থাকায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী, প্রশাসন ও জনপ্রতিনিধিরা। 

ডিসি মো. ওয়াহিদুল ইসলাম জানান, রেড জোন হওয়ায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই লকডাউন কঠোরভাবে পালন করা হবে। যদি কেউ এই আদেশ অমান্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!