ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ সংযোগ ]

মাটির ছোঁয়ায় শিশুদের কল্পনার প্রকাশ: কিডস টাইমে টেরাকোটা শিল্প প্রদর্শনী ও সনদ প্রদান

ডেইলি বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাটির ছোঁয়ায় শিশুদের কল্পনার প্রকাশ: কিডস টাইমে টেরাকোটা শিল্প প্রদর্শনী ও সনদ প্রদান
নিজের বানানো টেরাকোটা শিল্পকর্মের সামনে একদল লার্নার

ঢাকার ধানমন্ডিতে কিডস টাইমের টেরাকোটা আর্ট কোর্সের তৃতীয় ব্যাচের শিশুদের তৈরি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী হয়েছে। সম্প্রতি কিডস টাইমের ধানমন্ডি সেন্টারে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

কোর্সে শিশুরা মাটি দিয়ে বিভিন্ন আকৃতি ও নকশা তৈরির কাজ শেখে। প্রদর্শনীতে তাদের তৈরি পাখি, ফুল, বিভিন্ন অবয়বসহ নানা ধরনের শিল্পকর্ম রাখা হয়। কিছু কাজে ছিল শিশুদের নিজেদের ভাবনার প্রকাশ।

Advertisement

প্রদর্শনীতে শিশুদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা শিশুদের তৈরি কাজ দেখেন এবং তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেন।

কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, টেরাকোটার কাজের মাধ্যমে শিশুরা মাটি দিয়ে বিভিন্ন কিছু তৈরির সুযোগ পেয়েছে। পাশাপাশি নিজের ভাবনাকে কাজে প্রকাশ করারও সুযোগ হয়েছে।

প্রদর্শনীর শেষে কোর্সে অংশ নেওয়া শিশুদের সনদ দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/কেয়ার/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!