ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে ডিএমপির অভিযানে আটক ৫২১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৩, ২৩ নভেম্বর ২০২৬
রাজধানীতে ডিএমপির অভিযানে আটক ৫২১
ছবি: সংগৃহীত

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫২১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে রমনা বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ৪৪ জন, ওয়ারী বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১৫০ জন, গুলশান বিভাগে ৩৩ জন, উত্তরা বিভাগে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগে ছয়জনকে আটক করা হয়েছে।

অভিযানে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, এক হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন ও ৫৩ বোতল কফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া একটি জিপ গাড়ি, ১২ হাজার ৩৯৫ টাকা ও নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!